শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৬, নিখোঁজ প্রায় ২,৪০০ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৪ অক্টোবর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় ১১৯ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আইএফএডি অটোস পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ