শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

অগ্নি সিস্টেমসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তদন্তের নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অগ্নি সিস্টেমসে শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। এমন পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

জানা গেছে, বিএসইসি চলতি বছরের ২৬ জুলাই থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির ব্যবসায়িক কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে।

সূত্র বলছে, তদন্তের উদ্দেশ্য হল মার্কেট ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং বা অন্য কোনো অনিয়ম কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে কিনা তা খতিয়ে দেখা।

ডিএসইর তদন্ত দলকে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির নজরদারি বিভাগে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই অগ্নি সিস্টেমের শেয়ারের দাম ছিলো ২৪ টাকা ৯০ পয়সা। গত বুধবার ৬৫ দশমিক ৪৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে যা ৪১ টাকা ২০ পয়সায় উঠেছে।

দেশের চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অগ্নি সিস্টেমের শেয়ারে মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

অগ্নি সিস্টেমস ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল। কোম্পানিটি ১৯৯৫ সাল থেকে ইন্টারনেট সেবা প্রদান করে আসছে।

কোম্পানিটির প্রধান ব্যবসা হল ইলেকট্রনিক মেইল, ইন্টারনেট অ্যাক্সেস, ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এছাড়া সব ধরনের কম্পিউটার সফ্টওয়্যার এবং যোগাযোগের জন্য পরামর্শ পরিষেবা প্রদান করে অগ্নি সিস্টেমস।

সর্বশেষ পাওয়া সংবাদ