শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারের যেসব বিষয়ে বিএসইসি-ডিবিএর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নয়নে আজ (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিবিএ’র সেক্রেটারি মোঃ দিদারুল গনী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দিদারুল গনী।

বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে দিদারুল গনী বলেন, নির্দিষ্ট কোন এজেন্ডা এখনো ঠিক হয় নি। তবে বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি ও আস্থার সংকট ছিল। এখনও কেন সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না, এসব বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিএসইসির চলমান সংস্কার বৈঠকের অংশ এটা নয়। বিডিএ সংস্কার সংক্রান্ত বৈঠক বিএসইসির সাথে আগেই করেছে। এ বৈঠকটি সম্পূর্ণ আলাদা করে হবে। বিএসইসির পক্ষ থেকে মূলত দ্বিতীয় ধাপে আমাদের সাথে বসার কথা ছিল। এর মধ্যে টাস্ক ফোর্স করা হলো, আছে না; অনেক পার্টিকুলার এজেন্ডা নিয়ে আমাদের একট চাওয়া ছিল। সেই অনুযায়ী বিএসইসি আগামী কাল বিডিএকে সময় দিয়েছে।

দিদারুল গনী আরও বলেন, বিভিন্ন সময় বাজার সংক্রান্ত যে সকল দাবি উঠে আসছে, প্রতিদিনই তো কিছু না কিছু চাহিদা তৈরি হয়। এসব মিলিয়ে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বর্তামন পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের ওপর আস্থা বাড়াতে করণীয় সমস্ত বিষয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ