শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি ৪০ হাজার টাকা বা ০ দশমিক ৩৪ শতাংশ।

গত সপ্তাহের তুলনায় ডিএসইর সব সূচকও কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪০.৫২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৫.৮৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ।আর ডিএসইএস সূচক কমেছে ১৫.৪ পয়েন্ট বা ১.২৬ শতাংশ।

সূচকের পতনের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ ৩০ হাজার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১১টি কোম্পানির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ পাওয়া সংবাদ