বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারের সংস্কারে বিশ্বব্যাংকের সাথে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার সংস্কারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংক গ্রুপের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবর (১০ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মূখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বিএসইসির পক্ষ হতে অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোশিয়াকি ওনো উপস্থিত ছিলেন।

উক্ত সভায় দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশ্বব্যাংক ও বিএসইসির মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে পুঁজিবাজরের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূরণ পরিকাঠামোতে আধুনিকায়নসহ নানা বিষয়ে সভায় আলোচনা হয়।

এছাড়াও পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও উক্ত বৈঠকে আলোচনা হয়।

সর্বোপরি, আলোচিত বিষয়সমূহে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতার বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ