শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

নিজস্ব প্রতিবেদক : বিদেয়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ কোম্পানি। সপ্তাহজুড়ে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.০৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.১৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪.৮১ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৫ কোটি ৭৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ কোটি ৮৪ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেড ১০ কোটি ৯৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ৯ কোটি ৭৮ লাখ টাকা, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি ৮ কোটি ৫ লাখ টাকা, টেকনো ড্রাগ ৭ কোটি ১৪ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ