শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে,১৩১টির দর কমেছে, ১৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪০ টাকা ৭০ টাকা দরে লেনদেন হয়। আগের কার্যদিবস মঙ্গলবার প্রগতি লাইফ ইন্সুরেন্সের সর্বশেষ দর ছিল ১৩০ টাকা ৯০ পয়সা । এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৯০২ বারে ৬ লাখ ১ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২১৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৪৯ বারে ৬ লাখ ৫৩ হাজার ৪৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৪.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫ হাজার ৩৭৯ বারে ২৫ লাখ ৪৬ হাজার ১৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি লাখ ৮৫ লাখ ১০ হাজার টাকা।

বিবিএস ক্যাবলস লিমিটেড তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৪.৩০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৯০৯ বারে ৩৩ লাখ ১৯ হাজার ৪৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।

ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৩.৫৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৮০ দরে লেনদেন হয়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৫ হাজার ৩১৭ বারে ১৩ লাখ ৬১ হাজার ৫১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.২১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.০৩ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৭৫ শতাংশ, এডিএন টেলিকমের ২.৭৪ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২.৬৫ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ