শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

৪ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার (১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে চার দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।

৪ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ