বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৮ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। এছাড়া কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক ০৫ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, কমেছে ১৯৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩ টি কোম্পানির বাজারদর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ