শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

৫ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক : আজ (৮ অক্টোবর) মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি চারটি হচ্ছে-বঙ্গজ লিমিটেড, তাল্লু স্পিনিং লিমিটেড, মিথুন নিটিং, এপেক্স ট্যানারি ও আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালার শর্ত অনুসারে কোম্পানি চারটি এই পর্ষদ সভার সূচি প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ৫টি কোম্পানির পর্ষদ সভাতেই গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিগুলো তা প্রকাশ করবে। এসব সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজ লিমিটেড গত বছর ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ২৯ পয়সা।

মিথুন নিটিং গত বছর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। বিএসইসি কোম্পানিটির বিষয়ে তদন্ত করছে, ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোম্পানির পক্ষে শেয়ার প্রতি আয় প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছিল কোম্পানিটি।

তাল্লু স্পিনিং গত বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯০ পয়সা লোকসান হয়েছিল।

এপেক্স ট্যানারি লিমিটেড গত বছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ডিএসইর এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস গতবছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সে বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ