বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সামিটের আজিজ খানের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক : সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সকল ব্যাংক হিসাব স্থগিত করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গতকাল রবিবার (৬ অক্টোবর) দেশের সব ব্যাংককে চিঠি দিয়ে এসব হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইইউ।

বিএফআইইউ আজিজ খানের স্ত্রী-কন্যাসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তবে আজিজ খান ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হলেও তাদের মালিকানাধীন সামিট গ্রুপের বিভিন্ন কোম্পানির ব্যাংক হিসাব এখনো সচল আছে।

আজিজ খান দেশের বিদ্যুৎ খাতের মাফিয়া হিসেবে পরিচিত। দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১৭ শতাংশ তার মালিকানাধীন সামিট গ্রুপ করে থাকে। আওয়ামীলীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে ক্যাপাসিটি চার্জের নামে এই গ্রুপের কোম্পানিগুলো শতশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে।

শুধু বিদ্যুৎ খাত নয়, দেশের ইন্টারনেট ব্যবস্থায়ও সামিটকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিল সরকার। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি দেশের ইন্টারনেটের ব্যান্ডউইথ চাহিদার পুরোটা মেটাতে সক্ষম হলেও সামিটসহ কয়েকটি বেসরকারি কোম্পানিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির সুযোগ করে দিয়েছিল সরকার।

আজিজ খান সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ধনী। বাংলাদেশ থেকে তিনি বৈধভাবে কোনো অর্থ স্থানান্তরের অনুমতি নেননি। তাই মানিলন্ডারিং তথা অবৈধভাবে টাকা পাচার করেছেন এটা নিশ্চিত।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ