বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

ব্লকে ৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ন্যাশনাল ব্যাংক এবং এনসিসি ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদে ন হয়েছে।

বেক্সিমকোর ১ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৭৮ লাখ ৪০ হাজার টাকা এবং এনসিসি ব্যাংক পিএলসির ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ