শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো রেনেটার ২ ওষুধ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসির দুইটি পণ্য যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে। এই উচ্চ-মানের ট্যাবলেটগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।

রেনেটা-ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

বাংলাদেশে এই ওষুধগুলো তাদের স্থানীয় ব্র্যান্ড সেরোনেক্স (সারট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত।

সর্বশেষ পাওয়া সংবাদ