শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল নাভানা ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক : কর্পোরেট সুশাসনের জন্য একাদশ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস ।

শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. সাঈদ আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান।

ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিলভার এবং দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি উভয়েই ব্রোঞ্জ।

সর্বশেষ পাওয়া সংবাদ