শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ওরিয়ন ইনফিউশনের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য বিএসইসিতে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি।

এর আগে, কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়েছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ