বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

লভ্যাংশ না দেয়ায় ১৪ কোম্পানির শীর্ষ কর্তাকে তলব করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কোম্পানি সচিবকে নিয়ে সভা আহ্বান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ বিতরণের পরিস্থিতিসংক্রান্ত বিষয়ে এ সভা আহ্বান করা হয়েছে। আজ সকাল ১০টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান, এমডি ও কোম্পানি সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাসঙ্গিক নথি, দাখিল, প্রস্তাবসহ যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

কোম্পানিগুলো হলো লুব-রেফ বাংলাদেশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডায়িং, ফরচুন সুজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, অ্যাডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, লিবরা ইনফিউশন, প্যাসিফিক ডেনিমস ও ইউনিয়ন ইন্স্যুরেন্স। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে লভ্যাংশ ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি। গত ২৬ সেপ্টেম্বর কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়। তবে জেড ক্যাটাগরিতে স্থানান্তর হওয়ার পর ২ অক্টোবর দেশ গার্মেন্টস ও ৩ অক্টোবর ইউনিয়ন ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে। লভ্যাংশ দেয়ায় দেশ গার্মেন্টস জেড থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির এক নির্বাহী পরিচালক বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে খুবই আন্তরিকভাবে কাজ করছি। আগামীতে অতি দ্রুত সময়ের মধ্যে কিছু ব্যবস্থা নেয়া হবে। এছাড়া টাস্কফোর্স গঠনের মাধ্যমে মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করা হবে। ফলে আগামীতে আমরা শিগগিরই উন্নত পুঁজিবাজার দেখতে পাব বলে প্রত্যাশা করছি।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ