বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

ইসলামী ব্যাংক সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীন ফোনের ২১ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.০২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ১৭ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৯৪ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ১৩ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ১৩ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৩ কোটি ১৩ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৭৭ লাখ টাকা, এডিএন টেলিকমের ৯ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ