শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৫০৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহ (২৯ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) সব মূল্য সূচকের পতনে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ সময় বাজার মূলধন কমেছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এছাড়াও কমেছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিলো ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৯৭ শতাংশ বা ১৩ হাজার ৫০৬ কোটি টাকা।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর সব কয়টি সূচক কমেছে। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৭৬.৫৫ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ। সপ্তাহ শেষে প্রধান সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ডিএসই-৩০ সূচক কমেছে ৭৪.০৮ পয়েন্ট বা ৩.৫৯ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৪০.৬৭ পয়েন্ট বা ৩.২২ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। চলতি সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ২৬৫ কোটি ৪৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৭.২৬ শতাংশ বা ২৫৩ কোটি ৯ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ২১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৩০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৩৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দাম।

সর্বশেষ পাওয়া সংবাদ