শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক পিএলসির। দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এডিএন টেলিকমের।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংক পিএলসির লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বশেষ দর ছিল ৬১.৫০ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২৫.৪০ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে-ইফাদ অটোসের ৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার এবং আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ