শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধ ও মেইন গেটে তালা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে টানা পতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবন ঘেরাও করে মেইন গেটে তালা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিএসইসি চেয়ারম্যানসহ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাড়ে ৩টার দিকে মেইন গেটে তালা ঝুলিয়ে দেন বিনিয়োগকারীরা।

অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে দুপুর সাড়ে ১২টার দিকে বিনিয়োগকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সামনে খন্দকার রাশেদ মাকসুদের পতদ্যাগের দাবিতে অবস্থান নিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের সামনের সড়কে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ সমাবেশ করছেন।

এদিকে বিনিয়োগকারীদের অবস্থানের কারণে বিএসইসি ভবনের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা সদস্যদের নিয়োগ করা হয়েছে।

মানববন্ধন শেষে বিএসইসির উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচির মাধ্যমে বিএসইসি ভবনের সামনে জড়ো হন তারা।

এদিকে বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে অবশেষে সপ্তাহের শেষ কার্যদিবস ইতিবাচক প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার।

তবে বিশ্লেষকরা এটাকে কৃত্রিম বলে মনে করছেন। তাদের দাবি, বাজারকে কৃত্রিমভাবে ইতিবাচক প্রবণতায় ফেরানো হয়েছে। এই ইতিবাচকতা কোনো ভাবেই বাজারের জন্য স্থায়ী সমাধান হতে পারে না।

সর্বশেষ পাওয়া সংবাদ