শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ অক্টোবার) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন হয়েছে ১৩৮ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৪৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তাসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমেটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ