শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের খবরটি ভুয়া। বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (০২ অক্টোবর) বিএসইসির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বিনিয়োগকারীদের মানবন্ধন চলাকালীন পুঁজিবাজার ভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যম (অর্থসংবাদের) নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়, যাতে উল্লেখ করা হয়েছে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ করেছেন।

তবে বিষয়টি যে নিতান্তই গুজব তা নিশ্চিত করেছেন বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো: মোহাইমিনুল হক। অন্যদিকে সংশ্লিষ্ট সংবাদপত্রটিও জানিয়েছে, অর্থসংবাদের লোগো ও ছবি ব্যবহার করে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের খবর ছড়ানো হয়। যেটি অর্থসংবাদের তৈরি নয়। বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়া বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের খবরটি গুজব এবং এর সঙ্গে অর্থসংবাদের কোন সম্পৃক্ততা নেই। কে বা কারা হীন উদ্দেশ্যে এই ফটোকার্ড তৈরি করে ছড়িয়ে দিয়েছে।

গত ১৮ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ। সূত্র অনুসারে, চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সে মাসের ১১ তারিখ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার।

রাশেদ মাকসুদকে নিয়োগের আগে অবশ্য গত ১৩ আগস্ট সরকার নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে সেসময়কার এক বিবৃতিতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানে অপরাগতা প্রকাশ করেন এম মাশরুর। পরে খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ