রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাবে বিএসইসির অসম্মতি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি’রর নতুন বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতোমধ্যে ব্যাংকটিকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য বিএসইসির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বছরের জুন মাসে “ঢাকা ব্যাংক ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড” নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওই বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। এর উদ্দেশ্য ছিল ব্যাংকটির টিয়ার-২ মূলধনভিত্তিকে শক্তিশালী করা।

তবে ঢাকা ব্যাংকের নতুন বন্ড ইস্যুর আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি। গত ২৯ সেপ্টেম্বর বিষয়টি জানিয়ে ঢাকা ব্যাংককে একটি চিঠি দিয়েছে বিএসইসি। আজ তারা এ চিঠি হাতে পেয়েছে।

এদিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করতে ম্যানেজমেন্টকে নির্দেশনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

সর্বশেষ পাওয়া সংবাদ