বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

হিরু-পরিবারের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বহুল আলোচিত-সমালোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, হিরুর বাবা আবুল কালাম মাদবর, ভাই মোহাম্মদ বাশার, বোন কনিকা আফরোজ ও হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।

বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার আবুল খায়ের হিরুর বিরুদ্ধে পুঁজিবাজারে অসংখ্য কারসাজির অভিযোগ রয়েছে। কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একাধিক দফায় তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে জরিমানা করেছে।

সরকারি এই কর্মকর্তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়েরও আভিযোগ আছে। এ অভিযোগের প্রেক্ষিতেই তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

বিএফআইইউ’র চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। লেনদেন তলব করার এ নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

আবুল খায়ের হিরু ৩১তম বিসিএস সমবায়ের কর্মকর্তা। ৫ বছর আগে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে খুব একটা পরিচিত ছিলেন না আবুল খায়ের হিরু। ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর মূলত তার প্রশ্রয়ে কারসাজিতে বেপরোয়া হয়ে ওঠেন হিরু ও তার সহযোগীরা। তারা পুঁজিবাজার থেকে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। হিরু শুধু নিজের বিনিয়োগ নয়, অনেক উর্ধতন সামরিক-বেসামরিক আমলা এবং রাজনৈতিক নেতার পোর্টফোলিও (তহবিল) পরিচালনা করতেন।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের কয়েকদিনের মধ্যে হিরুর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তার অন্য পৃষ্ঠপোষকদের কেউ কেউ আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ