রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

আইপিওর টাকার বিষয় খতিয়ে দেখতে ৯ কোম্পানি পরিদর্শন করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ও রিপিট আইপিওর (আরপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা টাকা কোথায় ও কিভাবে বিনিয়োগ করেছে, ওই টাকার কত অংশ বিনিয়োগ হয়েছে, কতটা বাকী আছে- ইত্যাদি বিষয় খতিয়ে দেখবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ৯টি কোম্পানি পরিদর্শন করবে বিএসইসি- বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে বিএসসি আরপিওর মাধ্যমে বাজার থেকে টাকা সংগ্রহ করেছে। বাকী কোম্পানিগুলোর টাকা তুলেছে আইপিওর মাধ্যমে। বেশিরভাগ কোম্পানির বিরুদ্ধে হিসাবকারসাজি করে আর্থিক অবস্থা ভাল দেখিয়ে আইপিওতে আসার অভিযোগ আছে। অন্যদিকে বেশ কয়েকটি কোম্পানি যে খাতে ও যে সময়সীমার মধ্যে আইপিওতে সংগ্রহ করা অর্থ ব্যবহার করবে বলে প্রসপেক্টাসে উল্লেখ করেছিল, বাস্তবে তা করেনি। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে।

এর মধ্যে বেস্ট হোল্ডিংস আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করেছিলো। আর ইনডেক্স এগ্রো আইপিওতে উত্তোলন করছে ৫০ কোটি টাকা, জেএমআই হসপিটাল আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা, লুব-রেফ আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালস তুুলেছিলো ৭৫ কোটি টাকা, রিং শাইন টেক্সটাইল আইপিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা, সিকদার ইন্স্যুরেন্স আইপিও থেকে ১৬ কোটি টাকা এবং সিলভা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা তুলেছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ