রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সানলাইফ ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ এ সমাপ্ত বছরের জন্য দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সম্প্রতি ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ঘোষণা দেয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা এবং কোম্পানির শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন্য সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার, যারা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন বোর্ডের দৃষ্টিভঙ্গি এবং কৌশলগুলির প্রশংসা করেছেন। এছাড়াও তারা শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ