রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা ও ২য় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ০৬ পয়সা আয় হয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

এদিকে মাইডাস ফাইন্যান্স পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা।

সর্বশেষ পাওয়া সংবাদ