বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫ টি কোম্পানির ১৭ কোটি ৯০ লক্ষ ৫ হাজার ৪৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৪১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৩.৬১ পয়েন্ট কমে ৫৬২৪.৫০ ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫৭ পয়েন্ট কমে ২০৫৩.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৩৭ পয়েন্ট কমে ১২৬৩.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, জিপি, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, এসআইবিএল, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইসলামি ব্যাংক, জিআইবি, ইবনে সিনা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শাহাজীবাজার পাওয়ার, সেলভো কেমিক্যাল, খান ব্রাদার্স পিপি, রহিম টেক্সটাইল, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., সিলকো ফার্মা, টেকনো ড্রাগ, মেট্রো স্পিনিং, কাট্টালি টেক্সটাইল ও চাটার্ড লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডেসকো, এসআইবিএল, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা., জিআইবি, ডিবিএইচ ১ম মি. ফা., ইন্দোবাংলা ফার্মা, লিন্ডে বিডি, ইসলামিক ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরীজ ও রেনউইক যজ্ঞেশ^র।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৩৪১১৬১২৬০২৩.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ