রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ২৫ কোটি ৭৫ লক্ষ ৬০ হাজার ৫৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৯৬ কোটি ৯৩ লাখ ৭ হাজার ২২৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.৪৫ পয়েন্ট কমে ৫৭৩৬.৫১ ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৪১ পয়েন্ট কমে ২০৯৫.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.০৭ পয়েন্ট বেড়ে ১২৯৩.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক, জিপি, এসআইবিএল, সোনালি আঁশ, ইবনে সিনা ফার্মা, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, এমজেএল বিডি ও রবি এক্সিয়াটা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, এসআইবিএল, গ্রামীণ স্কীম-২ মি.ফা., ইসলামিক ফাইন্যান্স, আইএফআইএল ইসলামিক মি. ফা-১, শেফার্ড ইন্ডাঃ, তৌফিকা ফুড, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ডেফোডিল কম্পিউটারস ও বিএসসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, প্যারামাউন্ট ইন্সুঃ, নাভানা ফার্মা, সিএনএ টেক্স, ক্রিষ্টাল ইন্সুঃ, নিউ লাইন, মেট্রো স্পিনিং, কেডিএস এক্সেসোরিজ, ইয়াকিন পলিমার ও আমান ফীড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯২৭২৬৮০২৯৮৩.৪০।

সর্বশেষ পাওয়া সংবাদ