বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২১ কোটি ১৯ লক্ষ ২৫ হাজার ৭২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৮ কোটি ৬৩ লক্ষ ১ হাজার ২৭৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.৫৭ পয়েন্ট বেড়ে ৫৭৭৭.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৪৯ পয়েন্ট বেড়ে ২১০৯.৪৫ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৩০ পয়েন্ট বেড়ে ১২৮৮.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, ইবনে সিনা ফার্মা, ইসলামি ব্যাংক বাংলাদেশ, এ´ী ল্যাব্রেটোরিজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, রবি অজিহাটা, ট্যাকনো ড্রাগ ও ইউনিলিভার কনজিউমার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রামীন ১: স্কীম ২, ইসলামি ব্যাংক বাংলাদেশ, বীকন ফার্মা, তমিজুদ্দীন টেক্সটাইল, ইবনে সিনা ফার্মা, ডিবিএইচ ১ম মি. ফা., আইসিবি গোল্ডেন জুবিরী মি. ফা., হাইডেলবার্গ মেটেরিয়েলস, দেশ গার্মেন্টস ও রহিম টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, নিউ লাইন ক্লথিং, ওরিয়ন ইনফিউশন, অ্যাপলো ইস্পাত, গ্লোবাল হেভী কেমিক্যাল, আইসিবি সোনালী ব্যাংক ১ম মি. ফা., খুলনা প্রিন্টিংয়, আইসিবি ইসলামি ব্যাংক, শাইনপুকুর সিরামিক ও অ্যাক্টিভ ফাইন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৩৭০১৯৯১০২২.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ