রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১ টি কোম্পানির ২০ কোটি ৩৮ লক্ষ ৮ হাজার ২১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৫ কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৫২৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.৩০ পয়েন্ট কমে ৫৭৩৪.৯৭ ডিএস-৩০ মূল্য সূচক ১১.৬৪ পয়েন্ট বেড়ে ২০৯৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৬৬ পয়েন্ট কমে ১২৬৩.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অগ্নি সিস্টেম, তৌফিকা ফুড, জিপি, সোনালি আঁশ, লিন্ডে বিডি, ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক, সায়হাম কটন, খান ব্রাদার্স পিপি ও ইবনে সিনা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, তৌফিকা ফুড, জেনেক্স ইনফোসিস, এফবিএফআইএফ, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, হাইডেলবার্গ মেটারিয়েলস ও ওরিয়ন ইনফিউশনস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হামি ইন্ডাঃ, ফার্স্ট ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, ডমিনোজ স্টিল, কাশেম ইন্ডাঃ, সোনালি পেপার, লিব্রা ইনফিউশন, সোনালি লাইফ ইন্সুঃ, ইবিএল এনআরবি মি. ফা ও এনটিসি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৩৮৪৬৫৯১২৩৬.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ