বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৫ কোটি ৮১ লক্ষ ৮৩ হাজার ২১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৪ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৯৮৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.১৪ পয়েন্ট বেড়ে ৫৭৩৫.২৭ ডিএস-৩০ মূল্য সূচক ২৯.৪৬ পয়েন্ট বেড়ে ২১০৬.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.১৩ পয়েন্ট বেড়ে ১২৫৭.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, সোনালি আঁশ, অরিয়ন ইনফিউশন, লিন্ডে বিডি, সী পার্ল, ইবনে সিনা ফার্মা, সোনালি পেপার, খান ব্রাদার্স পিপি, অরিয়ন ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসকে ট্রিমস, সোনালি লাইফ ইন্সুঃ, আইসিআইসিএল, রবি এক্সিয়াটা, সী পার্ল, জিপি, বিএসসি, বীকন ফার্মা, সোনালি পেপার ও ইসলামি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হামি ইন্ডাঃ, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, বিবিএস কেবলস, নিউ লাইন, নাহী অ্যালুমিনিয়াম, উত্তরা ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাঃ, বিডি থাই ও মাইডাস ফাইন্যান্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৫৫৭১৬১৯৬১০৪.৩০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ