বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬ টি কোম্পানির ১৬ কোটি ১৫ লক্ষ ৪৯ হাজার ১৩৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫৩ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৭৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৫৩ পয়েন্ট বেড়ে ৫৬৯৪.১৪ ডিএস-৩০ মূল্য সূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে ২০৭৬.৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৪৯ পয়েন্ট বেড়ে ১২৪৫.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালি আঁশ, ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, সী পার্ল, স্কয়ার ফার্মা, ইবনে সিনা ফার্মা, অলিম্পিক ইন্ডাঃ, টেকনো ড্রাগ, অরিয়ন ইনফিউশন ও সোনালি পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বীকন ফার্মা, সোনালি আঁশ, সোনালি পেপার, এবি ব্যাংক, এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাঃ, ঢাকা ব্যাংক, সানলাইফ ইন্সুঃ, ডেফোডিল কম্পিউটারস ও কোহিনুর ক্যামিকেল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রিমিয়ার লিজিং, গ্লোবাল হেভী কেমিক্যাল, বীচ হ্যাচারী, এনটিসি, সিটি জেনারেল ইন্সুঃ, দেশ গার্মেন্টস, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বে-লিজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও এমারেল্ড অয়েল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯০১৮৪৫৫৯৬২০৫.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ