রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টিকোম্পানির ১৭ কোটি ৬৭ লক্ষ ৫২ হাজার ১৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৮ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ২১৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৭৪ পয়েন্ট কমে ৫৭১১.৭৭ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.২২ পয়েন্ট কমে ২০৮৫.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০০ পয়েন্ট বেড়ে ১২৪৬.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, সোনালি আঁশ, জিপি, অগ্নি সিস্টেম, অরিয়ন ইনফিউশন, সী পার্ল, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক ও সোনালি পেপার।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসকে ট্রিমস, দেশ গার্মেন্ট, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সী পার্ল, এমারেল্ড অয়েল, এইচ আর টেক্স, সেন্ট্রাল ফার্মা, অরিয়ন ইনফিউশন, সোনালি পেপার ও কেডিএস এক্সোসরিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাষ্ট ব্যাংক ১ম মি. ফা., এনটিসি, ইবিএল ১ম মি. ফা., অ্যাম্বী ফার্মা, কোহিনুর কেমিক্যাল, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, এমবিএল ১ম মি. ফা., অ্যাপোলো ইস্পাত ও রিজেন্ট টেক্সটাইল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩১৩৩৫৭৭৬৯৯৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ