বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৮ কোটি ৪০ লক্ষ ৭৩ হাজার ৩৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৪ কোটি ৯০ লক্ষ ৯০ হাজার ১৯৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১০.৪২ পয়েন্ট কমে ৫৭২৮.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.১১ পয়েন্ট বেড়ে ২১১৪.৩৬ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৯৫ পয়েন্ট বেড়ে ১২২৮.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মা, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, জিপি, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিন্ডে বিডি, এনআরবি ব্যাংক, রিলায়েন্স ওয়ান মি. ফা., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, এনআরবিসি ব্যাংক, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., লংকাবাংলা ফাইন্যান্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, ওরিয়ন ইনফিউশন, বিডি অটোকারস, দেশবন্ধু পলিমার, সোনালী পেপার ও ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা-১।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৪৩১১৮৬১০১০.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ