বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক :সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১৯ কোটি ৮০ লক্ষ ৩৩ হাজার ৭২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭২৬ কোটি ৫০ লক্ষ ৫১ হাজার ৫৮৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.১৯ পয়েন্ট কমে ৫৭৮৬.৫২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.০২ পয়েন্ট কমে ২১৩৩.১০ পয়েন্ট এবং কমে এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০০ পয়েন্ট বেড়ে ১২৩৭.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, জিএইচপি ইস্পাত, তৌফিকা ফুড, সিটি ব্যাংক, ইবনে সিনা ফার্মা, ইউনিক হোটেল, রেনেটা ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বঙ্গজ, জিএইপি ইস্পাত, বিডি অটোকারস, লিব্রা ইনফিউশন, জেমিনী সী ফুড, তমিজুদ্দীন টেক্সটাইল, সমরিতা হসপিটাল, খান ব্রাদার্স পিপি, এটলাস বিডি ও ইবনে সিনা ফার্মা।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নিউ লাইন ক্লথিং, বিআইএফসি, কপারটেক, ভিএএমএল অরবিবিএফ, শাইনপুকুর সিরামিক, এসপিসিএল, জিএইচসিএল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স ও সী পার্ল বীচ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৮৭৩৬২৩৪৬৫৮০.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ