বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৮ কোটি ৫৮ লক্ষ ৪১ হাজার ৫৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৬৫ কোটি ৫৪ লক্ষ ৩৪ হাজার ৮২৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৫.৬৬ পয়েন্ট কমে ৫৮০৩.৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে ২১৩৪.১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.০৮ পয়েন্ট কমে ১২৩৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বিডি, রেনেটা, জিপি, ইউনিলিভার, সী পার্ল বীচ, প্রাইম ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ল্যাম্পস, এম্বী ফার্মা, লিব্রা ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইস্কয়ার নিট, লিন্ডে বিডি, গোল্ডেন হারভেস্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও মুন্নু এগ্রো।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, ইয়াকিন পলিমার, এ´ী পেস্টিসাইড, খুলনা পাওয়ার, শাইনপুকুর সিরামিক, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., ফরচুন সুজ, এমারেল্ড অয়েল ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৮৬৪৫৪৩২৫৬৪৪.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ