রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ২৫ কোটি ৪২ হাজার ২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৩৩ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার ৫৯৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৪.৯৫ পয়েন্ট বেড়ে ৫৮২৯.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে ২১২৮.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৯ পয়েন্ট বেড়ে ১২৪৫.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, শাইনপুকুর সিরামিক, ব্র্যাক ব্যাংক, অগ্নী সিস্টেম, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস ও লংকাবাংলা ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, গ্লোবাল হেভী কেমিক্যালস, ফরচুন সুজ, তৌফিকা ফুডস, স্যালভো কেমিক্যালস, ইউনাইটেড ফাইন্যান্স ও আইসিবি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, নিউ লাইন ক্লথিং, মিথুং নিটিং, শাইনপুকুর সিরামিক, বিআইএফসি, এসআইবিএল, ইউসিবি, ইউনিয়ন ব্যাংক, ডেসকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০১৬৭৩৬২৯৩৭৫২.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ