বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

চার কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

পুঁজিবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিএসইসির ৯১৬ তম জরুরী কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্ব করেন।

এগুলো হলে- খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম।

বর্তমানে ৬টি তালিকাভুক্ত কোম্পানিতে ফ্লোর প্রাইস বিদ্যমান রয়েছে। ৪টি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে এখন ফ্লোর প্রাইস রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উপর।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সার্কিট ব্রেকার সংক্রান্ত কমিশনের নির্দেশনা বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/২১৯; তারিখ: ১৭ জুন ২০২১ পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ