রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে ম্যারিকো বাংলাদেশ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৭৯টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের।

আজ বুধবার (২৮ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭২ টাকা ৫০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ২ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেএন্ডকিউয়ের ২.৯৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯৬ শতাংশ, সোনালী পেপারের ২.৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২.৯৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ২.৯১ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ