রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১৯ কোটি ৬৯ লক্ষ ৩৬ হাজার ৩৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৫০ কোটি ২৪ লক্ষ ৪ হাজার ৬৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৮১ পয়েন্ট কমে ৫৬৮৫.৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৬ পয়েন্ট কমে ২০৮৭.৪৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯০ পয়েন্ট কমে ১২১৭.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক ও রবি অজিয়াটা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, এমজেএল বিডি, রিলায়েন্স ওয়ান মি. ফা., প্যাসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, ফারইস্ট নিটিং ও মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক বাংলাদেশ, বসুন্ধরা পেপার, ম্যারিকো বাংলাদেশ, আরামিট সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, কর্ণফুলী ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, খুলনা প্রিন্টিং, এমটিবি ও জেমিনী সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯৪১১৪৩২৫৬৯৪.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ