বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেনও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২০ কোটি ৮১ লক্ষ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৫৮ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৪৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে ৫৭০০.৫৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৪৬ পয়েন্ট কমে ২০৮৮.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৯২ পয়েন্ট বেড়ে ১২২১.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, জিপি, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, ইউসিবি, বেক্সিমকো ফার্মা, তৌফিকা ফুড ও এনআরবি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মিডল্যান্ড ব্যাংক, প্রগতী ইন্সুরেন্স, ইবিএল ফার্স্ট মি. ফা., প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মি. ফা., আফতাব অটোস, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., সমতা লেদার, এসিআই ও এনআরবিসি ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিলায়েন্স ওয়ান মি. ফা., ইন্ট্রাকো রিফোয়েলিং, কেডিএস এক্সেসোরিজ, আরডি ফুড, এটলাস বাংলাদেশ, পেপার প্রসেসিং, লিব্রা ইনফিউশন, সোনালী আঁশ ইন্ডাস্টিজ, সোনালী পেপার ও নাভানা ফার্র্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৩৬৬১৮৭৪৩০৩১.০০।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ