বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২৪০টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের।

আজ রোববার (২৫ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৬.৫৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৩ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরডি ফুডের ৩ শতাংশ, এটলাস বাংলাদেশের ২.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৯৯ শতাংশ, সোনালী আঁশের ২.৯৮ শতাংশ, সোনালী পেপারের ২.৯৮ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ২.৯৮ শতাংশ দর কমেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ