রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
শেয়ারবাজার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিয়া, আলহাজ্ব মাহবুব আহমেদ, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পরিচালক আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী এবং এ. এ. এম. জাকারিয়া। কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

২০২৩ সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে ৭.২৯% এবং বিনিয়োগে ১০.৫০% প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ২০২৩ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.১৪ টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ