রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ২৮ কোটি ২৯ লক্ষ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৭৮ কোটি ৫৫ লক্ষ ৬২ হাজার ৩১৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯২.৯৬ পয়েন্ট বেড়ে ৫৬৯৯.৯২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪২.৯৬ পয়েন্ট বেড়ে ২০৯০.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.৬৬ পয়েন্ট বেড়ে ১২১৯.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জিপি, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, রবি অজিহাটা, বিএটিবিসি, ইউসিবি, ইউনিলিভার, আইএফআইসি ব্যাংক ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ০৯টি কোম্পানি হলো: এসআইবিএল, ইসলামি ব্যাংক বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ব্যাংক, এনবিএল, জিআইবি, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এবি ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট। ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সোনালী পেপার, স্যালবো কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, এএফসি এগ্রো, পেপার প্রসেসিং, ওরিয়ন ফার্মা, গ্লোবাল ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯২৮৩১৮০৮৮২৬৫.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ