বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে সোস্যাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫১টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।

আর ১৫ টাকা ৯০ পয়সা বা ৯.৭৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ব্যাংকের ৯.৩৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৯.৩৩ শতাংশ, গ্লেবাল ইসলামী ব্যাংকের ৯.২৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ৮.৭৯ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮.৬৯ শতাংশ, এবি ব্যাংকের ৮.১৬ শতাংশ এবং ইসলামীক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬.৮৪ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ