বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১০টির দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৬ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৯৮ শতাংশ, এএফসি এগ্রোর ২.৯৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.৯৮ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ২.৯৮ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ