বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
শেয়ারবাজার

২৫ আগস্ট রূপালী ব্যাংকের এজিএম-ইজিএম

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসির স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএমের ভ্যানু অপরিবর্তিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরবর্তীতে ১ আগস্ট এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানায় রূপালী ব্যাংক। নতুন তারিখ অনুযায়ী ৫ আগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি ছুটির কারণে তা ফের পিছিয়ে যায়।

পরবর্তীতে গত ৬ আগস্ট আবার ডিএসইতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ ঘোষণা করে ব্যাংকটি। নতুন সূচি অনুযায়ী ৭ আগস্ট ব্যাংকটির ঘোষিত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফের এজিএম ও ইজিএমের স্থগিতাদেশ দেয় রূপালী ব্যাংক পিএলসি।

সর্বশেষ পাওয়া সংবাদ