রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ৪২ কোটি ১৩ লক্ষ ৭৪ হাজার ৩১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৪৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৮০৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৪.৩২ পয়েন্ট বেড়ে ৫৮৬৭.৯৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৪৯ পয়েন্ট বেড়ে ২১৩৪.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৪৫ পয়েন্ট বেড়ে ১২৫৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, বেক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, আইএফআইসি, বিএটিবিসি, রবি এক্সিয়াটা, স্কয়ার ফার্মা ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনাইটেড ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট ও বিডি ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইসলামি ব্যাংক, ওরিয়ন ফার্মা, লিব্রা ইনফিউশনস, সোনালি পেপার, জেমীনি সী ফুড, মুন্নু অ্যাগ্রো, ফার্মা এইড, জিকিউ বল পেন, রেনউইক যজ্ঞেশ^র ও ওরিয়ন ইনফিউশনস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৬০৭৩৮০৭২৭৭.৪০।

সর্বশেষ পাওয়া সংবাদ