রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯ টি কোম্পানির ৪০ কোটি ১ লক্ষ ২ হাজার ৭৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০১৫ কোটি ১ লাখ ৩১ হাজার ২০৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৪.৩২ পয়েন্ট কমে ৫৮৬৭.৯৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৪৯ পয়েন্ট কমে ২১৩৪.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৪৫ পয়েন্ট কমে ১২৫৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনিলিভার কনজ্যুমার, রেনেটা লিঃ, আইএফআইসি, এবি ব্যাংক, টেকনো ড্রাগ, রবি এক্সিয়াটা, সিটি ব্যাংক ও অগ্নি সিস্টেম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্সুঃ, ইসলামিক ফাইন্যান্স, মোজাফর হোসেন স্পিনিং, সায়হাম কটন, সায়হাম টেক্স, হাইডেলবার্গ সিমেন্ট, প্রগতি লাইফ ইন্সুঃ, এসকে ট্রিমস, এবি ব্যাংক ও কুইনসাউথ টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, বিএসআরএম লিঃ, যমুনা ব্যাংক, ইউনিলিভার কনজ্যুমার, এসিআই লিঃ, এপেক্স ট্যানারী, সিঙ্গার বিডি, ওয়ালটন হাইটেক, সোনালি পেপার ও বীচ হ্যাচারী।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০৪৬০৭৩৮০৭২৭৭.৪০।

সর্বশেষ পাওয়া সংবাদ